July 11, 2026, 2:07 am

টঙ্গীতে ডাইং ও ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ড

Reporter Name
  • আপডেট Monday, April 22, 2024
  • 216 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরে টঙ্গীর বিসিকে একটি ডাইং ও ওয়াশিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানাটিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির পণ্য ধোয়া ও কাপড় শুকানোর কাজ করা হতো বলে জানা গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন জানান, দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ারসার্ভিস কর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর