সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চুড়ান্ত বিজয়ী হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও নগদ অর্থ পুরুস্কার অনুষ্ঠান টঙ্গীর সাদিয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান উপদেষ্টা, বাইতুল ফালাহ জামে মসজিদ ঈমাম ও খতিব মুফতি কামাল উদ্দিন জাহানপুরীর সভাপতিত্বে এবং টঙ্গী কেন্দ্রীয় দারুল ইফতা গবেষক, দত্তপাড়া শাহী জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহাসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী দারুল উলুম মাদরাসার মুহতামিম, শাইখুল হাদিস আলামা মুফতি মাসউদুল করীম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী আলহাজ্ব এম.এ সাত্তার মোলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর আমির হামজা, ৫৪নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর মোঃ বিলাল হোসেন মোলা, নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান হাফেজ ক্বারী শেখ সাদী, মহাসচিব হাফেজ ক্বারী মাঈনউদ্দিন, টঙ্গীর এরশাদ নগর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তফা আলমগীর, দারুল ইদ্রিস ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ ইসমাইল কবির নাহিদ, সাদিয়া কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রশিদ মোলা রনি, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ কাজী মঞ্জুর, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয় প্রমুখ।
নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ কুরআনদের একটি জাতীয় সংগঠন। সংগঠনটি দেশ ও জাতীয় কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রায় ৪৪ জেলায় হাফেজ কুআন প্রতিযাগিতা সম্পনন্ন করে এবং বাছাইকৃত হাফেজে কোরআনদেরকে নিয়ে জাতীয় প্রতিযোগিতা বাস্তবায়ন করেন এবং চূড়ান্ত বিজয়ী হাফেজে কুআনদেরকে সংবর্ধনা এবং নগদ অর্থ পুরুস্কার বিতরণ করে যাচ্ছে।