October 12, 2026, 9:43 pm

টঙ্গীতে জাতীয় পাতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, December 16, 2023
  • 125 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা টানানোর সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে টঙ্গী বিসিক এলাকায় নির্মাণাধীন আইএফএল পোশাক কারখানার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিম উদ্দিনের ছেলে মো. আয়নাল হক (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)।
নিহত আয়নাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবারের সঙ্গে বাস করতেন।
এলাকাবাসী জানায়, বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার আইএফএল পোশাক কারখানার নির্মাণকাজ বন্ধ থাকায় তারা দুজনে সকাল সাড়ে ৭টার দিকে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা টানাতে যায়। এ সময় ভবনের নিচতলার লোহার রডে হাত দেওয়ার সাথে সাথে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে ছিটকে পড়েন। এ সময় সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউছার বলেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর