October 7, 2026, 3:41 pm

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

Reporter Name
  • আপডেট Wednesday, October 7, 2026
  • 28 জন দেখেছে

শেখ কামরুল হাসান শাহা টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মহানগরীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে পুলিশ শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করলে তারা হামলা চালায়। এ সময় তাদের ধরতে গেলে ছিনতাইকারীদের একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করে। এতে তার পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে আহত এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে আমাদের একজন এসআই আহত হয়েছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়েছেন। এরপরও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছিনতাই ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর