August 24, 2026, 2:20 am

টঙ্গীতে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দারোয়ান গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, March 5, 2024
  • 192 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে তৃতীয় তলা ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে ওই বাড়ির দারোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম কার্তিক কৈরী ওরফে নিখিল (২৮)।  আজ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় একটি বহুতল ভবনের দারোয়ান কার্তিক কৈরী উরফে নিখিল ওই ভবনের বেষ্টনীবিহীন তৃতীয় তলার ছাদে একই ভবন মালিকের গাড়ি চালক রানা গিলবার্ট ক্রুশ (৩৭) এর সঙ্গে ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত অবস্থায় গাড়ি চালক রানাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় দারোয়ান নিখিল। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। নিহত রানা গিলবার্ট ক্রুশ টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকার রাখাল গিলবার্ট ক্রশের ছেলে। তিনি স্থানীয় সেবাষ্টিন পিউরিফিকেশন নামে এক ব্যাক্তির গাড়ি চালক ছিলেন।
আসামি নিখিল চন্দ্র একই মালিকের বাসার দারোয়ান। আর কার্তিক কৈরী উরফে নিখিল মৌলভীবাজার জেলার কুলাউরা থানার কালিটি ইটি (চা বাগান) গ্রামের লছনী নারায়ন কৈরীর ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী আশা মুহুরী (৩২) বাদি হয়ে নিখিল চন্দ্রকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর সোমবার রাতে চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া চা বাগান এলাকায় থেকে নিখিল চন্দ্রকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বলেন, আসামি হত্যা করার কথা স্বীকার করেছে। তাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর