October 3, 2026, 6:03 am

টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, July 31, 2026
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের টঙ্গীতে একটি মহিলা মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীর সহযোগিতায় রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঘোষবাড়ী এলাকার বাসিন্দা এবং টঙ্গীর মুদাফা হাজী কালু মিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নের অভিযোগের পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর