October 4, 2026, 2:58 pm

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • আপডেট Sunday, October 4, 2026
  • 23 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ মেধাবিকাশ স্কুল সংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। নিহত রানা এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাচ্চু মিয়া এবং মায়ের নাম রেহেনা বেগম।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার মো. হানিফের বাড়িতে চোর সন্দেহে রানাকে আটক করা হয়। এরপর বাড়ির ম্যানেজারসহ কয়েকজন ভাড়াটিয়া তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে মেধাবিকাশ স্কুল সংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে রানার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর