September 16, 2026, 9:54 pm

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট Wednesday, September 16, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি (২২) ও তার সহযোগী রাজু শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টঙ্গী পশ্চিম থানার পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার রাতুল সিকদার অমি সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর আসামি রাজু শেখ একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে। পুলিশের ভাষ্য, কয়েক মাস আগে সড়কের একটি কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন রাতুল। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হলে তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং চাঁদা দাবির বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের করা চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর