স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অপু (২৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বনমালা রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত অপু টঙ্গীর এরশাদনগর ৬ নম্বর ব্লক এলাকার জালাল উদ্দিন উরফে জলিল বাবুর্চির ছেলে। তিনি এলাকায় ডিস লাইনের কাজ করতো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে অসতর্ক অবস্থায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন অপু। এসময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মরদেহ উদ্ধার করে ফাড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।