July 9, 2026, 7:36 pm

টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Saturday, March 9, 2024
  • 117 জন দেখেছে

স্টাফ রিপোটার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার এলাকা থেকে শুক্রবার বিকেলে রাবেয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বায়েরচর গ্রামের আলম মৃধার মেয়ে। রাবেয়া স্বামীর সাথে ওই এলাকার তাহারুলের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
টঙ্গী পূর্ব থানার এসআই আরফান আলী জানান, পাগার এলাকার একটি বাড়িতে রাবেয়া স্বামীর সঙ্গে থাকতেন। তার স্বামী রাকিব একজন পোশাক শ্রমিক। স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো। এর জেরে তার স্বামী সকালে কাজে চলে গেলে রাবেয়া আক্তার বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে রাকিব দুপুরে খাবার খেতে বাসায় এসে দেখে বাসার দরজা-জানালা বন্ধ। পরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের জানালার ফাঁক দিয়ে দেখতে পায় স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, রাবেয়া আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর