August 24, 2026, 5:49 am

টঙ্গীতে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Tuesday, May 21, 2024
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর একটি পোশাক কারখানায় বেতন বকেয়া রেখেই বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তারা বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।
শ্রমিকেরা জানায়, সকাল ৮টায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনের সড়কে অবস্থান নেন তারা। সেখান থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে আবার কারখানার সামনে অবস্থান নেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর