August 7, 2026, 1:12 am

টঙ্গীতে কড়ইতলা প্রিমিয়ার লিগের উদ্বোধন মাদক ও অপরাধমুক্ত যুবসমাজ গড়ার আহ্বান

Reporter Name
  • আপডেট Thursday, August 6, 2026
  • 10 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কড়ইতলা এলাকায় উৎসবমুখর পরিবেশে ‘কড়ইতলা প্রিমিয়ার লিগ (সিজন-২)’ এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শারীরিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান শিপন এবং ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক হোসেন।
আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন ,খেলাধুলা তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা অপরিহার্য। অতিথিবৃন্দ ‘কড়ইতলা প্রিমিয়ার লিগ’-এর ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর