May 25, 2026, 6:33 pm

টঙ্গীতে ওভারটাইমের টাকা না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Tuesday, April 9, 2024
  • 182 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে কারখানা ছুটি এবং ওভার টাইমের টাকা না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এআরএস ওয়াশিং কারখানার শ্রমিকরা। সোমবার রাত সাড়ে ৯টায় টঙ্গীর বেক্সিমকো রোড আঞ্চলিক সড়কে এই বিক্ষোভ করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বেক্সিমকো রোড এলাকার এআরএস ওয়াশিং কারখানার কয়েকশ শ্রমিক ঈদের আগে ছুটি ঘোষণার শেষ দিনে গত মাসের বেতন-বোনাস পেয়েছেন কিন্তু ছুটি ও ওভার টাইমের টাকা পায়নি। সকাল থেকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টাকা দেই-দিচ্ছি বলে সময় ক্ষেপন করে। রাত পর্যন্ত না দেওয়ায় তারা সড়কে বিক্ষোভ করেন।
এ সময় শ্রমিকেরা সড়কে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের নিভৃত করতে চাইলে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে শ্রমিকরা শান্ত হলে সমঝোতার আলোচনা শুরু হয়।
শ্রমিকরা জানান, ঈদের ছুটি হয়ে গেছে। ছুটি ও ওভার টাইমের টাকা না দিলে আমরা বাড়ি যাব কী ভাবে। ঈদ উদযাপন করবো কী ভাবে? ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত সড়কেই থাকবেন বলে জানান তারা।
এ সময় গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর