July 9, 2026, 7:49 am

টঙ্গীতে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ!

Reporter Name
  • আপডেট Monday, October 2, 2023
  • 140 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীতে দৈনিক কালবেলার টঙ্গী প্রতিনিধি মহিন উদ্দিন রিপন কে মুঠোফোনে গালিগালাজ ও হত্যার হুমকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ অক্টোবর) বিকালে মহিন উদ্দিন রিপনের মুঠোফোনে ফোন দিয়ে হুমকি প্রদান করা হয়। এঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন, মোঃ আওলাদ হোসেন (৪৭) ও তার সহদর মাসুম (৩৫), পিতা: মৃত মতিউর রহমান মতি। তারা বর্তমানে  মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার বাসিন্দা। অপর আরেক অভিযুক্ত হলেন, আব্দুল খালেক উরফে সুমন (৩৯), পিতা: ইলিয়াস মিয়া। সে বর্তমানে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘি এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা সমাজের ঘৃণিত লোক ও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন পন্থায় সম্মানি লোকদের সম্মান ক্ষুন্ন করা এবং তাদের হেয়প্রতিপন্ন করাই তাদের প্রধান উদ্দেশ্য।
এবিষয়ে মহিন উদ্দিন রিপন বলেন, সুনাম ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করে যাচ্ছি। কতিপয় কিছু সন্ত্রাসীরা মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া সত্যিই হৃদয়বিদারক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেনো দোষীদের আইনের আওতায় আনা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর