July 9, 2026, 3:57 pm

টঙ্গীতে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, December 24, 2023
  • 115 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে শরিফ হুমায়ুন আহমেদ তুষার (৩০) নামের এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে টঙ্গীর নদীবন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তুষার শরিয়তপুরের নরিয়া থানার ২ নম্বর ওয়ার্ডের বজলুর রশিদের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, রবিবার সকালে টঙ্গী নদীবন্দরের মূল ফটকের সামনে ওই মাইক্রোবাসচালকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় তার আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন। এ বিষয়ে  টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর