July 18, 2026, 11:55 pm

টঙ্গীতে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ থানায় মামলা

Reporter Name
  • আপডেট Saturday, July 18, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টঙ্গীতে নুর আলম শিপন (৪৮) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আজ শনিবার টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিরা হলেন, কামরুজ্জামান মুন্না (৫৫), কায়েস (৩০), মাসুদ (৪৫), মাসুম (২০), কাইয়ুম (২৫), জোসনা (৪০), মুন্নি (৩৮), নোমান (৩৫), রাজু মাস্টার (৪৫) ও আজিজ (৫৫)।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী শিপন অভিযুক্ত কামরুজ্জামান মুন্নার মাধ্যমে স্থানীয় মধুমিতার তিনতলা মসজিদ এলাকার তুরাগ হাউজিং থেকে একটি ফ্ল্যাট কিনেন। পরে মুন্না ও তার সহযোগীরা মিলে ব্যবসায়ীকে ফ্ল্যাটটি বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ফ্ল্যাটটি বুঝিয়ে দিতে ব্যবসায়ী শিপনের কাছে অতিরিক্ত টাকা চাঁদা দাবি করে তারা। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার ওই এলাকার তিন তলা মসজিদে জুমার নামাজ শেষে বের হতেই পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী শিপনের ওপর লোহার রড ও এস এস পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী। এ সময় তার কাছে নগদ টাকাও ছিনিয়ে নেন হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর