July 9, 2026, 9:55 pm

টঙ্গীতে ইয়াবা ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, May 11, 2024
  • 132 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন মো. সাজু আহমেদ (২২)। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুরস্থ রেলস্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি সাজু আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে অন্যান্য মাদক কারবারিদের সাথে যোগসাজশে বিভিন্ন কৌশলে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। সাজু আহমেদ সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি কারবারিদের কাছে সরবরাহ করতো বলে স্বীকার করেছেন। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর