June 1, 2026, 9:17 pm

টঙ্গীতে আলো ক্লিনিক পরিদর্শনে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী 

Reporter Name
  • আপডেট Tuesday, June 13, 2023
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে নিম্ন আয়ের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সুইডিশ সিডা দূতাবাস এর অর্থায়নে ও ইউনিসেফের কারিগরী সহায়তায় শিশু, নারী এবং পরিবারের সব সদস্যর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করার লক্ষ্যে আলো ক্লিনিক পরিচালিত হচ্ছে।এই আলো ক্লিনিক পরিদর্শন করলেন গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সোমবার টঙ্গীর এরশাদ নগর ৮নং ব্লক আলো ক্লিনিক পরিদর্শন শেষে মতবিনিময় করেন।

আলো ক্লিনিকের টিম রিডার সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তফা ভুট্টো, গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহম্মেদ, নব নির্বাচিত কাউন্সিলর আমির হামজা, আলো ক্লিনিকের প্রকল্প সমন্বয়কারী ও ডাইরেক্টর নারীনেএী মাসুদা বেগম, ক্লিনিক ইনচার্জ মোছা সালিমা খাতুন, ডাঃ শেখ নাদির হোসেন, ডাঃ রোজা রেজোয়ানা,ডাঃ মালেহা কামাল প্রমুখ।

এসময় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন এই ক্লিনিকের রিসেপশন থেকে চিকিৎসক ল্যাবরেটরির প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং কাগজ বিহীন ডিজিটাল পদ্ধতিতে রোগী সেবা দেখে অত্যন্ত মুগ্ধ হন। প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি রোগীদের সাথে মতবিনিময় করেন, আলো ক্লিনিকের স্বাস্থ্য সেবা প্রদানে সন্তুষ্টি দেখে খুশি হন। আলো ক্লিনিকে চিকিৎসা নিতে আশা রোগীরা তার মাধ্যমে একটি আল্ট্রা-সোনোগ্রাম মেশিনের জন্য অনুরোধ করেন। আলো ক্লিনিকের টিম রিডার ডাঃ মোঃ সাইদুর রহমান বলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির আগমনে আমরা গর্বিত ও অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।তিন আরো বলেন নগর অঞ্চলের মানুষের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্প অভিজ্ঞ নারী ও পুরুষ ডাক্তার দ্বারা শিশু, নারী ও বয়স্ক এবং পরিবারের সব সদস্যর জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। সেবা করি তার চিকিৎসা সুবিধার্থে সেবা প্রদানের সময় সেবা গ্রহীতার নাম ও মোবাইল ফোন নাম্বার দিয়ে একটি আইডি খুলে নিবন্ধন করা হয় এবং সেবাগিতার প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখা হয়।যাতে সেবা গ্রহীতার প্রয়োজনীয় তথ্য পরবর্তী ফলোআপ চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করা যায়। তিনি আরো বলেন বিনামূল্যে স্বাস্থ্য সেবা চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে ঢাকা বনানী, মিরপুর, শ্যামপুর, ধলপুর,টঙ্গীর এরশাদ নগর, ও নারায়ণগঞ্জ শহরে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে আলো ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর