স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে নিম্ন আয়ের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সুইডিশ সিডা অর্থায়নে এবং ইউনিসেফের কারিগরী সহায়তায় শিশু, নারী এবং পরিবারের সব সদস্যের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করার লক্ষ্যে আলো ক্লিনিক পরিচালিত হচ্ছে ৩টি সংস্থার সমন্বয়ে নারী মৈত্রী, পিএইচডি, সিমেড। এই আলো ক্লিনিক পরিদর্শন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আ.ক.ম শফিকুর রহমান। গতকাল রোববার টঙ্গীর এরশাদ নগর ৮নং ব্লক, বাড়ি নং-১৪১ তালতলা মসজিদ রোড আলো ক্লিনিক পরিদর্শন করেন।
পরিদর্শন ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আ.ক.ম শফিকুর রহমান। সাথে উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদা আলী, সহকারী স্বাস্থ্যকর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিচালক নারী মৈত্রী ও গৌরাঙ্গ শীল আইসিটি ম্যানেজার মোসাঃ মাসুদা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিআইসি আলো ক্লিনিক এরশাদ নগর সালিমা খাতুন , ডাঃ স্নেহাশীস দে (জি.পি), ডাঃ রোজা রেজোয়ানা (জি.পি), ডাঃ ওয়াসিফ ইবনে মুরাদ (জি.পি), দীপক চন্দ্র সরকার কমিউনিটি সুপার ভাইজার, মাহমুদা ইয়াসমিন ডেকেয়ার নার্স।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আ.ক.ম শফিকুর রহমান বলেন, আমি এই ক্লিনিকের চিকিৎসক ল্যাবরেটরির প্রতিটি অংশ ঘুরে দেখি এবং কাগজ বিহীন ডিজিটাল পদ্ধতিতে রোগী সেবা দেখে অত্যন্ত আনন্দের সাথে সন্তুষ্টি ও মুগ্ধ হই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আ.ক.ম শফিকুর রহমান রোগীদের সাথে মতবিনিময় করেন। আলো ক্লিনিক এর কার্যক্রমের পরিদর্শন বইয়ে আলো ক্লিনিকের কার্যক্রম আরো উত্তরোত্তর বৃদ্ধি কমনা করেন।