July 23, 2026, 5:16 pm

টঙ্গীতে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত ২

Reporter Name
  • আপডেট Saturday, March 7, 2026
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের বাইরে ও ভেতরে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের দুজন আহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় মধ্য আরিচপুর ও টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- মানিক মিয়া (৪৭) ও মফিজ মিয়া (৩৫)।
আহত মানিক জানায়, রাত ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৫৬নং ওয়ার্ডের মধ্য আরিচপুর শাহী মসজিদের সামনে রেললাইনের ওপর কালা, জয়, আমান, মফিজ, পাউডার মাসুদ, মিমসহ কতিপয় দুষ্কৃতিকারীরা হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে উত্তেজিত হয়ে মানিকের লোকজন প্রতিপক্ষ মফিজকে মারধর করে আহত করে। এ সময় টঙ্গী পূর্ব থানার এস আই বায়েজিদ নেওয়াজ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্র জানায়, দুটি মাদক বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই পাল্টাপাল্টি হামলা হয়েছে। এরা দুই পক্ষই স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর