August 30, 2026, 2:31 am

টঙ্গীতে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Saturday, August 29, 2026
  • 25 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), কেরানীরটেক এলাকার আওয়ামী লীগ কর্মী জাকির (৩৪), পাগার এলাকার আওয়ামী লীগ কর্মী মালা উদ্দিন প্রিন্স (৩০) এবং ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহম্মেদ (৪২)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টঙ্গীর মরকুন গুদারা ঘাট এলাকায় মিছিল করে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর