শামীমা খানম :: অবৈধ স্থাপনা উচ্ছেদ গাজীপুরের টঙ্গীতে দখল করা জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আজ বুধবার দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামূখী টঙ্গী বাজার এলাকার মিতালী ফিলিং স্টেশন সংলগ্ন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। । দুপুরে দি¦তীয় বারের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসচিব আব্দুর লতিফ খান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী(গাজীপুর জোন) খন্দকার মোহাম্মদ শরিফুল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী(টঙ্গী জোন) সাইফুল ইসলাম মোল্লা। সওজের উপ বিভাগীয় প্রকৌশলী(টঙ্গী জোন) সাইফুল ইসলাম মোল্লা বলেন, গত ২০ ফেব্রুয়ারী জায়গাটিতে গড়ে উঠা প্রায় তেরোটি দোকান ও ভবন গুড়িয়ে দিয়ে দখল মুক্ত করে সওজ। এক মাসপর জায়গাটি ফের দখল করে আধাপাঁকা প্রায় তেরোটি দোকান নির্মাণ করে দখলদাররা। আজ ফের দখল মুক্ত করা হলো।