মো: জাফর আলী:: গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ বৃহস্পতিবার (১৬এপ্রিল) টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর রোড এবং বড় দেওড়া এলাকায়। মোট দুইটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়ের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিনি জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রথম স্পট হিসেবে ‘ওয়ান্ডার ওয়াশ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দ্বিতীয় স্পট ‘আয়েশা থ্রেড এক্সেসরিজ’ নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং সংযোগটি উৎস থেকে বিচ্ছিন্ন (কিল) করা হয়।
অভিযানে প্রায় ২০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়া একটি শিল্প প্রতিষ্ঠানের ৩৫০ কেজি বয়লার ও ২০০ ঘনফুট ক্ষমতার ড্রায়ারসহ মোট ১,২৫০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিল তিতাস গ্যাসের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র (জোবিই-টঙ্গী)। এসময় তিতাস গ্যাসের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রব্বানী,টঙ্গী জোনের উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী প্রকৌ.আব্দুল ওয়াহাব,তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।