জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপি-জামায়াতের ৫ম দফায় অবরোধের প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয় থেকে শান্তি মিছিল শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুর্নরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, মোঃ ফরহাদ হোসেন, লিটন মহাজন, আবু সাঈদ, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন সরকার, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমজাদ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ মামুন মোল্ল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মঞ্জুর, গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম প্রমুখ।