July 9, 2026, 7:31 am

টঙ্গীতে অটোরিকশা ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, July 31, 2024
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয় একটি অটোরিকশা। সক্রিয় চক্রটি বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবৎ টঙ্গীসহ আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করে আসছিল। মঙ্গলবার দুপুরে সংবাদ সন্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইব্রাহীম খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ২৪ জুলাই টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে সাহেব পরিচয়ে দুই ব্যক্তি জনৈক আফজাল হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে কৌশলে ছিনতাই করে। এবিষয়ে অভিযোগ পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই জাবেদ টঙ্গী, গাছা ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে। এবিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সুধারাম থানার আন্তারচর গ্রামের শাহ আলমের ছেলে জহির (২৭), লালমনিরহাট সদর থানার সাকুয়া খুচরা বাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আ. জলিল (৪০), টাঙ্গাইলের ধনবাড়ি থানার বোন্দুয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৫), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পূর্ব দেহেরগতি গ্রামের আ. মান্নানের ছেলে হুমায়ুন কবির (৪৭), ঢাকা জেলার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের এরশাদ হোসেনের ছেলে মো. সুমন (৪০), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার নোয়ারচর গ্রামের বাদশা মিয়ার ছেলে শাহ জামাল (৪৫), চাঁদপুর জোলার হাইমচর থানার চরভৈরবী গ্রামের জহিরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (২৮) ও গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর গ্রামের সদর আলীর ছেলে মিজানুর রহমান (৩৮)। তারা টঙ্গীসহ বিভিন্ন এলাকায় ভাড়ায় থেকে অটোরিকশা চুরি করত বলে পুলিশ জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর