July 9, 2026, 9:56 pm

টঙ্গীতে অজ্ঞাত এক ভবঘুরের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, March 12, 2024
  • 114 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাতনামা (৪৫) এক ভবঘুরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি নিয়মিত মাদক ইনজেকশন নিতে নিতে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশ পঁচন ধরে রয়েছে। সোমবার সন্ধ্যায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাপসাতালের সীমানা প্রচীরের সামনে থেকে তার লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সীমানা প্রাচীরের পাশে একটি লাশ দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ওই অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে। তিনি সারাদিন ঘটনাস্থলের আশপাশে ঘুরে বেড়াত এবং নিয়মিত মাদকের ইনজেকশনসহ বিভিন্ন মাদক সেবন করত।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, মাদক সেবন করতে করতে তার শারীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়ে পঁচে গিয়েছিল। একপর্যায়ে বিকেল ৫টার দিকে তিনি মারা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর