May 31, 2026, 12:18 pm

টংগীতে মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

Reporter Name
  • আপডেট Saturday, February 28, 2026
  • 69 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-২ আসনে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি-এর প্রচারণা চলাকালে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী মিছিল চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হঠাৎ করে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় মিছিলের ভেতর থেকে বের হয়ে কথিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ওরফে ‘ডাবারু’ সাংবাদিকদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলায় আহত হন দুই সাংবাদিক—মো. তৈমুর আলম অপু ও ফারুক হোসেন। তারা ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, হামলার সময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও অভিযুক্ত ব্যক্তি ক্ষান্ত হননি। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে হাজী মাজার বস্তি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। মাদক কারবারের পাশাপাশি তিনি ছিনতাই ও চাঁদাবাজি চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মাদক, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় বিচার-সালিশসহ নানা সামাজিক বিষয়েও তার প্রভাব রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় আরও প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ করেন তারা। সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও দাবি করেন অনেকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন
এলাকাবাসীর একাংশের দাবি, স্থানীয় কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগসাজশের মাধ্যমে শাহাবুদ্দিন তার প্রভাব বিস্তার করে আসছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে হামলাকারীর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের প্রতি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর