June 1, 2026, 1:07 am

দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদের শুভ জন্মদিন উদযাপিত

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 130 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: জাতীয় গ্রন্থ দিবস এবং দৈনিক নওরোজের মফস্বল সম্পাদক ও ঢাকা এডিটরস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মনসুর আহম্মেদের শুভ জন্মদিন উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা এবং সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে ।
অনুষ্ঠানে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মোঃ বায়েজিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশের অনলাইন ইনচার্জ সাফায়েত হোসেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী, টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন,টংগী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, দৈনিক বাস্তবায়নের সম্পাদক আলী আকবর, সাপ্তাহিক ঝুমুরের সম্পাদক মাসুদ আলম, মাসিক সংবাদ আলোচনার সম্পাদক ইউনুস আলীসহ গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী আ.স.ম. জাকারিয়া, সাংবাদিক বি.এ. রায়হান, সুজন সারোয়ার, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের, সাবেক সাধারণ সম্পাদক লিটন শেখ, দেলোয়ার হোসেন, সিডিডি’র ম্যানেজার ফরিদুল ইসলাম, মানবাধিকার কর্মী নাজমুল বারী চৌধুরী, ডাঃ আনোয়ারা আহমেদ, স্বজনদের মধ্যে সখিনা আক্তার, শামীম রেজা, মনিরুজ্জামান বুলবুল, নুরুন নাহার মনিকা, মৌসুমী কবির শিল্পী, সংস্কৃতি কর্মী মিজানুর রহমান মীর, টুটুল বাঙালি, শাখাওয়াত কবির শুভ, লিটন চৌধুরী, তৌহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ ও স্বজনরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসআই আব্দুর রহমান।
বক্তারা বলেন, জাতীয় গ্রন্থ দিবস আমাদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার অনন্য সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে দৈনিক নওরোজ-এর মফস্বল সম্পাদক মনসুর আহমেদের মতো একজন নিবেদিতপ্রাণ সাংবাদিকের জন্মদিন উদযাপন সাংবাদিকতার ইতিহাস ও মূল্যবোধকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
বক্তারা আরও বলেন, মনসুর আহমেদ দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকতার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার লেখনী ও সাংগঠনিক ভূমিকা সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় অনুকরণীয় দৃষ্টান্ত। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংবাদিকতা অঙ্গনে আরও বলিষ্ঠ ভূমিকা কামনা করেন।
অনুষ্ঠান শেষে মনসুর আহম্মেদের সম্মানে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর