মুহম্মদ আবুল বাশার, ময়মনসিংহ :: ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।২৬ শে আগস্ট তারাকান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রায় তিন শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান উদযাপন করা হয়।অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার জীবন- কর্মের উপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র যেমন ‘বাঙালির কালোরাত’,স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ রাসেল প্রভৃতি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ-উপজীব্য কবিতা “স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো” আবৃত্তি করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তারাকান্দা উপজেলার চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, বাংলাদেশ আওয়ামীলীগের তারাকান্দা উপজেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী (রনু ঠাকুর),সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।