October 3, 2026, 12:59 pm

জিসিসি নির্বাহী প্রকৌশলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • আপডেট Thursday, April 9, 2026
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদালতে হাজিরা দিতে গেলে তার পূর্বের জামিন আদেশ বাতিল করে এ আদেশ দেন বিচারক। গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তফা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চার্জশিটভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের চিঠি দেয়। একই মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি। দুদকের অনুসন্ধানে জানা গেছে, ইব্রাহিম খলিল ও তার স্ত্রী আওয়ামী লীগ সরকারের সময় বিপুল পরিমাণ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন।
তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, তার বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর