June 1, 2026, 3:13 pm

জিএমপি নতুন কমিশনার মাহবুব আলমকে শুভেচ্ছা জানিয়েছেন পীরজাদা মো: নোয়াব আলী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, June 3, 2023
  • 139 জন দেখেছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. মাহবুব আলম। সম্প্রতি গত বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
গাজীপুর মেট্রোর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া ডিআইজি মাহবুব আলম আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মো. মাহবুব আলম কুমিল্লা জেলার হোমনা উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশ পুলিশ বাহিনীর চৌকস ও দক্ষ পুলিশ অফিসার ডিআইজি মো. মাহবুব আলম মহোদয় এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বাংলাদেশ পুলিশেরই বিশেষায়িত (একটি দল) থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রধান (পুলিশ কমিশনার) হিসেবে নিয়োগ পাওয়ায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিজয়বাংলা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন এর উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর