July 24, 2026, 10:22 pm

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

Reporter Name
  • আপডেট Tuesday, April 7, 2026
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমি জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।
সদর কোর্টের আইনজীবী ফরিদুর রহমান, আরিফুর রহমান, জিয়াউর রহমান, রহমাতুল্লাহ সেলিম, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহমুদুল্লাহসহ অন্তত ২৫ জন আইনজীবী জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমির পক্ষে জামিন আবেদন করেন। জামিনে মুক্তি পাওয়ার পর জেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিবি সাওদা সুমির জামিনের বিষয়টি  নিশ্চিত করেছেন ভোলা আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন। বিবি সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তিনি সাওদা জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার একজন কর্মী।
জামিনে মুক্তি পাওয়ার পর বিবি সাওদা সুমি সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মুক্ত করেছে। আমি আজ সবার মাঝে ফিরে এসেছি। আমার ছোট অসুস্থ বাচ্চাকে রেখে দুইটা রাত আমাকে জেলখানায় কাটাতে হয়েছে। না খেয়ে, না ঘুমিয়ে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে।’
এদিকে, বিবি সাওদা সুমিকে আটকের পর সোমবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে দলটির জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া সাওদা সুমিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর