নিজস্ব প্রতিবেদক, জামালপুর :: জামালপুরের ইসলামপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ বুধবার বিকালে উপজেলার সভকুড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ আরও অনেকেই।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে ইসলামপুর উপজেলায় নির্মিত হচ্ছে একটি স্টেডিয়াম। এর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ২৯ লাখ টাকা। পরে মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুশীল সমাজও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।