মোঃ আক্তার হোসেন ডালি:: এরশাদ মুক্তি আন্দোলনের রাজপথের অকুতোভয় সৈনিক, গাজীপুরের কৃতি সন্তান, জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম দিপু বেলজিয়ামের ব্রাসেলসের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
জাতীয় পার্টির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্ট (মঙ্গলবার) স্থানীয় সময় সকালে ব্রাসেলসের একটি হাসপাতালে তার গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘসময় ধরে অপারেশন কার্যক্রম পরিচালিত হয় এবং আল্লাহর অশেষ রহমতে তা সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন। নুরুল ইসলাম দিপু ও তাঁর পরিবার জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এই নেতার প্রতি গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে রয়েছে ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা। তাঁর সুস্থতা কামনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের মধ্যে প্রার্থনার ঢল নেমেছে।