July 9, 2026, 6:56 pm

জনগণ বাজারে গিয়ে সরকারকে অভিশাপ দেয় : এবি পার্টি

Reporter Name
  • আপডেট Tuesday, December 26, 2023
  • 82 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নির্বাচন কমিশনারের সমালোচনা করে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক বলেছেন, আমরা বার বার প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি- একতরফা নির্বাচন থেকে সরে আসুন। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। তিনি শেখ হাসিনার পদলেহন করে একটি একদলীয় নির্বাচন করার মাধ্যমে দেশকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছেন। আজ মঙ্গলবার বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে নির্বাচন বর্জন করতে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলির সময় তিনি একথা বলেন।
এ সময় দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ ও শ্রমিক নেতা শাহ্ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ এমন একটি প্রহসনের নির্বাচন আয়োজন করেছে যেখানে প্রার্থীকে জুতা পেটা করা হচ্ছে। দলীয় ক্যাডাররা পাড়ায় পাড়ায় হুমকি দিয়ে বেড়াচ্ছে নৌকায় ভোট না দিলে ভিজিডি, ভিজিএফ কার্ডসহ সকল সরকারি সুযোগ বাতিল করা হবে। আওয়ামী লীগ পনের বছর ধরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, এই সময়ে তারা জনগণের সেবা করলে, জনগণের অধিকার হরণ না করলে তো ভয় দেখানোর দরকার হতো না।
তিনি বলেন, জনগণ বাজারে যায় আর সরকারকে অভিশাপ দেয়। আজ প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের কথা বলছেন, এটা তো আওয়ামী লীগের ইতিহাস।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগের জন্মই আজন্ম পাপ। কারণ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল ৪৯ সালের ২৩ জুন আর বাংলার স্বাধীনতার সুর্য পলাশীর প্রান্তরে ডুবেছিল ১৭৫৭ সালের ২৩ জুন।
আজ যেমন হাসিনা দুর্ভিক্ষের কথা বলছেন তেমনি ৭৪ সালেও আমরা আওয়ামী লীগের শাসনেই দুর্ভিক্ষ দেখেছি। আজও লুটেরারা যেমন জনগণের অধিকার হরণ করে, ব্যাংক লুটপাট করে আনন্দ উৎসবে মেতে উঠেছে, তেমনি ৭৪ এর দুর্ভিক্ষের সময়ও তাদের ক্লাবে ক্লাবে আনন্দ করতে দেখা গেছে, যখন মানুষ আর কুকুর খাবার নিয়ে ডাস্টবিনে কাড়াকাড়ি করেছে।
প্রচারপত্র বিলিতে আরো অংশগ্রহণ করেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মেহেদী হাসান চৌধুরী পলাশ, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, আমেনা বেগম, আমানুল্লাহ খান রাসেল, মশিউর রহমান মিলু, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, ছাত্রপক্ষের সহকারী সদস্য সচিব হাসিবুর রহমান খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর