নিজস্ব প্রতিবেদক :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গি দমনে আমাদের সক্ষমতা রয়েছে। তারা যত দুর্গম এলাকায় অবস্থান করুক না কেন আমরা তাদের দমন করতে সক্ষম হবো। আজ বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
শাহবাগে জামায়াত নেতাকর্মীদের ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি সেদিন জানাজার জন্য তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলার চেষ্টা করবে আমরা তাদের কঠোরহস্তে দমন করবো।