May 18, 2026, 1:08 pm

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন

Reporter Name
  • আপডেট Friday, January 31, 2025
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে পাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই পোস্টে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
এই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে। পোস্টের কমেন্টে অনেকেই সারজিস আলমকে শুভ কামনা জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর