July 4, 2026, 5:11 am

ছাত্রছাত্রীদের দক্ষতা অর্জনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যথার্থ ভূমিকা রাখবে : অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান

Reporter Name
  • আপডেট Thursday, August 31, 2023
  • 183 জন দেখেছে

আব্দুল কাদের :: গাজীপুর মহানগরীর টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বুধবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমি মিলনায়তনে ইংরেজি বিভাগের প্রধান শিক্ষক আব্দুল কাদির খানের সভাপতিত্বে এবং ইংলিশ ল্যাংঙ্গুয়েজ ক্লাব কো-অডিনেটর, ও ইংরেজি শিক্ষক মোঃ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান বলেন, ইংরেজি ভাষা শুদ্ধভাবে জানা, বলা এবং চর্চার প্রয়োজন। রেজাল্ট ভালো করতে ইংরেজি ভাষা চর্চা করতে হবে। চাকরির জন্যও ইংরেজি শিখতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি চর্চা খুবই জরুরি। দেশে এবং বিদেশে সকল ক্ষেত্রে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। সে লক্ষ্যেই সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষার্থীদের শুদ্ধভাবে ইংরেজি চর্চায় উদ্বুদ্ধ করতে এই ক্লাবের যাত্রা। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে যোগাযোগ দক্ষতা, সামাজিক যোগাযোগ, ভালো ফলাফল ও কর্মসংস্থানের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এই ক্লাবের মাধ্যমে সব শিক্ষার্থী আনন্দের সাথে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের দক্ষতা অর্জনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যথার্থ ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, আব্বাস আলী, কো-অডিনেটর মোঃ আক্তার হোসেন, শিক্ষক চৌধুরী আশরাফ হোসেন, নাজমুল হক, গোলজার হোসেন, মোঃ বেলাল হোসেন, মোঃ আমিনুল ইসলাম, মোরশেদুল আলম, আজিজুর রহমান, জাকির হোসেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ছাত্রী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর