May 25, 2026, 3:30 am

ছাড়পত্র পেল সাইমন-শিলার ‘শেষ বাজি’

Reporter Name
  • আপডেট Tuesday, October 31, 2023
  • 133 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা সাইমন সাদিক ও শিরিন শিলা। বর্তমানে তারা ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। তাদের অভিনীত সিনেমা ‘শেষ বাজি’ ৩০ অক্টোবর সোমবার সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মেহেদী হাসান। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সাইমন সাদিক লিখেছেন, আমার সবচেয়ে কম সময়ে এবং সেন্সর বোর্ডে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া সিনেমার ছাড়পত্র এটা।

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শিরিন শিলা বলেন, আলহামদুলিল্লাহ আজকে ‘শেষ বাজি’ সিনেমা আনকাট সেন্সর হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন । খুব তাড়াতাড়ি এ সিনেমা হলে মুক্তি পাবে। সিনেমাটির সংলাপ ও কাহিনি চিত্রনাট্য লিখেছেন পারভেজ সুমন। সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। খুব শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। সাইমন সাদিক ও শিরিন শিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, ও সাবেরী আলম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর