July 9, 2026, 7:54 pm

চিনি বোঝাই ট্রাক ছিনতাই দুই র‌্যাব সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, June 7, 2024
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ছিনতাই হওয়া চিনিসহ স্বপন মিয়া (১৯) নামে এক র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কালীগঞ্জ মুনসেবপুর বাইপাস এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্বপন মিয়া জামালপুর জেলার বকশীগঞ্জ থানার আলীরপাড়া গ্রামের নূর আলীর ছেলে। সে র‌্যাব-১ এ কর্মরত রয়েছেন। একই ঘটনায় গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন জীবন (২৮) জামালপুর জেলার জিগাতলা গ্রামের দারাজ উদ্দিনের ছেলে। উদ্ধার হওয়া চিনির মূল্য প্রায় ২০লাখ টাকা বলে জানা গেছে।
জানা গেছে, সুনামগঞ্জ জেলা থেকে প্রায় বিশ হাজার কেজি চিনি বোঝাই একটি ট্রাক নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় আসে। পরে সেখান থেকে অপর একটি ট্রাকে চিনি বোঝাই করে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ট্রাকটিকে থামতে বলে।
এ সময় ট্রাকের চালককে ট্রাক থেকে নামিয়ে একটি মোটরসাইকেল যোগে টঙ্গীর দিকে নিয়ে আসেন। পরে র‌্যাব সদস্য স্বপন ও তার সহযোগী আনোয়ার চিনি বোঝাই ট্রাকটি টঙ্গীর দিকে নিয়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে ট্রাকটি টঙ্গীর স্টেশন রোড পৌঁছালে ওই এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আউয়াল ট্রাকে থাকা মালামাল ও ট্রাকের কাগজপত্র দেখতে চান। এ সময় তাদের সন্দেহ হলে তাদের আটক করেন। পরে রাতেই থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ট্রাকসহ দুই সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে ছিনতাইচক্রের অন্য সদস্যরা সটকে পড়েন। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর