August 25, 2026, 8:11 am

চিত্রনায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী আর নেই

Reporter Name
  • আপডেট Friday, November 24, 2023
  • 134 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: চিত্রনায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১টা মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নানার মৃত্যুতে শোকার্ত পরীমণি। অনেকেই সান্তনা জানাচ্ছেন তাকে। নানাকে ছাড়া পরীমণি থাকতেই পারেন না। কিছুদিন আগে নানা গ্রামে গিয়েছিলেন। তাতেই পোস্ট দিয়েছিলেন, কেন যে তুমি আমাকে রেখে দুরে থাকতে গেলে! তুমি আমার কাছে না থাকলে আমার ভালো থাকা সব নষ্ট হয়ে যায়। অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার পরী মণিকে বলেন, তোমার প্রিয় নানার মৃত্যুতে শোক জানাবার ভাষা পাচ্ছি না। অসাধারণ সহজ সরল মানুষটির প্রতি শ্রদ্ধা। তার আত্মার শান্তি কামনা করি।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, আমার দেখা জগতের অন্যতম শান্ত স্নিগ্ধ সরল মানুষটি পৃথিবীর মায়া এবং তোমার মায়া ত্যাগ করেছেন। তাঁর নিষ্কলুষ আত্মার চির শান্তি কামনা করছি। তাঁর শীর্ন হাতটি ছিলো তোমার জন্য সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি আজ হারিয়ে গেলেও তাঁর স্মৃতি তোমাকে বাকী পুরো জীবন শক্তি যুগিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। শামসুল হক বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন । এরপর অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোর চারটার দিকে গুলশানের আজাদ মসজিদে গোসল শেষে মরদেহ পরীমণির গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার নানীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর