September 16, 2026, 11:42 am

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাবাহিনী প্রধান

Reporter Name
  • আপডেট Wednesday, September 16, 2026
  • 16 জন দেখেছে

বিজয়বাংলা টিভি ডেস্ক :: চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান।
এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। চার দিনের সফর শেষে তিনি দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর