June 1, 2026, 5:04 am

চার দিনের সফরে পাবনায় এসে পৌছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, পাবনা ::
  • আপডেট Monday, May 15, 2023
  • 134 জন দেখেছে

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (১৫ মে) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চার দিনের সফরের আজ প্রথম দিন শহরের আরিফপুর কবরস্থানে শায়িত নিজের বাবা-মায়ের কবর জিয়ারত, রাষ্ট্রপতি জেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এছাড়াও জেলা ও দায়রা জজ আদালতে বঙ্গবন্ধু কর্ণার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর আগামীকাল ১৬ মে সকাল ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি যোগ দেবেন নাগরিক সংবর্ধনা সভায়। এছাড়া পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বেশকিছু স্থান পরিদর্শন করবেন। ১৮ মে সকালে সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর