July 9, 2026, 12:45 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

Reporter Name
  • আপডেট Wednesday, October 11, 2023
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী দুর্নীতি দমন অফিস থেকে অনুমোদনের পর আজ বুধবার (১১ অক্টোবর) সকালে নবগঠিত কমিটির সদস্যরা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় কমিটির সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শিবগঞ্জ ইউএনও আবুল হায়াত কমিটির সদস্যদের তার ও তার অধীনস্থ সব কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন এলাকায় দুর্নীতি হলে বা হয়ে থাকলে নির্ভয়ে তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে কমিটিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এর আগে শিবগঞ্জ ইউএনও কমিটির সব সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর