August 26, 2026, 5:55 am

চাঁদপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ একজন আটক

Reporter Name
  • আপডেট Friday, September 22, 2023
  • 130 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর :: চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ সাদিকুর রহমান রনি নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সাদিকুর রহমান রনি হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

জানা যায়, চাঁদপুর শহরের বাবুরহাট মোড়ের জমজম সুইটসের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার চৌকস অফিসার এসআই মো. কামাল উদ্দিন ও এএসআই মো. সাইফুলসহ সংঙ্গীয় সদস্যরা আটক রনির হাতে থাকা হলুদ রংয়ের শপিং ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, চাঁদপুরের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম মহোদয়ের নির্দেশ হচ্ছে মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর