October 3, 2026, 9:16 am

চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

Reporter Name
  • আপডেট Sunday, February 2, 2025
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) থানার নেভাল-২ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।
সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি বলেন, আটককৃতরা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর