July 23, 2026, 8:58 am

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি ::
  • আপডেট Sunday, April 26, 2026
  • 89 জন দেখেছে

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতাররা হলেন- তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটে নিউ মার্কেট মোড়ে দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশ জানতে পারে, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা লাঠিসোটা ও ইট-পাটকেল ফেলে বিভিন্ন গলিপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর