মোঃ জাফর আলীঃ গাজীপুর মহানগরী ও টঙ্গী পূর্ব থানা যুবদলের অন্যতম সংগঠক নাজমুল হোসেন মন্ডল। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগরের যুগ্ন আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব। স্থানীয় মানুষের কাছে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং মানবতার পূর্ণ ফেরিওয়ালা হিসেবে পরিচিত।
ওয়ার্ডের উন্নয়নে নাজমুল হোসেন মন্ডলের অবদান অস্বীকার করার উপায় নেই। রাস্তাঘাট, ড্রেন, আলোকায়ন থেকে শুরু করে জনগুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্রে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর হাত ধরেই ৪৩ নং ওয়ার্ডের অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়েছে, যা এলাকাবাসীর জীবনমানকে সরাসরি প্রভাবিত করেছে।
তিনি যে শুধু উন্নয়নের কারিগর তা নয়, তিনি গরিব-দুঃখী মানুষের ভালোবাসার আশ্রয়স্থল। ওয়ার্ডের সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসে এবং তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সর্বজনস্বীকৃত। স্থানীয় বিরোধ মীমাংসায় তিনি নিরপেক্ষ ও ন্যায়পরায়ণতার জন্য সুপরিচিত, যা তাঁকে সাধারণ মানুষের কাছে ‘ন্যায় বিচারক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করতে গিয়ে নাজমুল হোসেন মন্ডল একাধিকবার মিথ্যা হামলা ও মামলার শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে বারবার হয়রানির মুখে পড়তে হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। সত্য ও ন্যায়ের পথে থেকে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। তাঁর এই অবিচলতা ও ত্যাগ স্থানীয় জনগণের কাছে অত্যন্ত সম্মানিত।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জনগণের সমর্থন তাঁর পক্ষেই রয়েছে। ৪৩ নং ওয়ার্ডের মানুষ মনে করেন, নাজমুল হোসেন মন্ডলের মতো একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা থাকলে ওয়ার্ডের উন্নয়ন আরও বেগবান হবে। তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।