শামীমা খানম:: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ (গাছা, টঙ্গী ও পূবাইল) আসনে আলোচনায় রয়েছে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকার । এই আসনে অন্যকোন দলের প্রার্থীর নাম এখনও ঘোষণা দেয়নি। প্রথমবারের মতো এই আসনে চমক দেখাতে চায় বিএনপি। গাজীপুর-৬ আসনটি গাছা, টঙ্গী, পূবাইল নিয়ে গঠিত। তবে এই আসনে বিএনপি থেকে ভোটের মাঠে অনেকেই পোস্টার, ব্যানার, ফেস্টুন সাটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। সদ্য গঠিত গাজীপুর-৬ আসনটিতে চমক দেখাতে জাবেদ আহমেদ সুমন সরকার এবার আটঘাট বেধে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট যাচ্ছেন।
এ বিষয়ে জাবেদ আহমেদ সুমন সরকার বলেন, “নির্বাচনে ভোটাররা হচ্ছে আমার প্রাণ। আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি। তাদের সুখ-দুঃখের অনুভূতি বোঝার চেষ্টা করছি। আমরা দোয়া ও ভোট চাচ্ছি তাদের কাছে। খুব ভালো সাড়া পাচ্ছি ভোটারদের।”
জাবেদ আহমেদ সুমন সরকার আরো বলেন, “তৃণমূল জনগণ আমার শক্তি। আমি দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করছি। জেল-জুলুম সহ্য করেছি কিন্তু তৃণমূলকে কখনো ছেড়ে যাইনি। সামনে নির্বাচন, অনেক প্রার্থী থাকবে। বিএনপি একটি বড় দল। একটি বড় দলে ছোটখাটো অন্তঃকোন্দল থাকবে। সব ছাপিয়ে দল সবার আগে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সবার তথ্য রয়েছে। দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই তার হয়ে দলের স্বার্থে কাজ করব।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর-৬ আসনে অনেকেই প্রার্থী হতে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আগামী নির্বাচনে আমরা দলের জন্য কাজ করে যাচ্ছি। দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করব। আমরা এখন ভোটারদের কাছে যাচ্ছি, পাশাপাশি দলীয় প্রধানের নির্দেশে আমাদের ৩১ দফা বাস্তবায়নের জন্যেও কাজ করছি।