October 12, 2026, 4:34 pm

গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, May 22, 2023
  • 229 জন দেখেছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর আগে ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর